আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ফাল্গুন ১৪৩২ ● ১২ই মার্চ ২০২৬ ● ২২শে রমযান ১৪৪৭ ● দুপুর ১:৪৯
শিরোনাম

By মুক্তি বার্তা

বাঘারপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান-১ বিথীকা বিশ্বাস

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান-১ বিথীকা বিশ্বাস।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজমুল ইসলাম কাজলের কবর পদক্ষিণ করে প্রার্থনা শেষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরে মাসিক সমন্বয় সভায় যোগদান করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সুভাষ দেবনাথ অভিরাম, আয়ুব হোসেন বাবলু, আবু তাহের আবুল সরদার, কামরুল ইসলাম টুটুল ও সবদুল হোসেন খাঁন, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজমুল ইসলাম কাজল গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় সড়কে দুর্ঘটনায় নিহত হন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন