আজঃ বুধবার ● ১১ই ভাদ্র ১৪৩৩ ● ২৬শে আগস্ট ২০২৬ ● ১১ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● ভোর ৫:০৫
শিরোনাম

By মুক্তি বার্তা

মাদক (গাঁজা) কেনাবেচা কালে দুই মাদক ব্যবসায়ীকে আটক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা মাদক (গাঁজা) কেনাবেচা কালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সুমন আহমদ (৩৬) ও সাইফুল ইসলাম (৩২)। সুমন পৌরসভার বারইগ্রামের মৃত আকলাছ আলীর ছেলে ও সাইফুল নিজবাহাদুরপুর ইউনিয়নের পূর্ব মাইজগ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা পৌর সভার উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা কেনাবেচায় দু’জনকে আটক করে। অভিযানে অংশ নেন বড়লেখা থানার এসআই মো. শরীফ উদ্দিন, এএসআই মো. কামাল হোসেন ও তরুণ মজুমদার।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক সুমন আহমদকে ৯ মাস ও সাইফুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন