আজঃ বৃহস্পতিবার ● ২৩শে আশ্বিন ১৪৩৩ ● ৮ই অক্টোবর ২০২৬ ● ২৬শে রবিউস-সানি ১৪৪৮ ● দুপুর ১২:২৯
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় বজ্রপাতে ছেলে নিহত, পিতা আহত

প্রতিকি ছবি

যশোরের চৌগাছায় ধানের চারা রোপণ করার সময় টিটো (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। এসময় তার বাবা মোশারফ হোসেন (৫৫) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা উপজেলার কান্দিগ্রামের বাসিন্দা।

ওই গ্রামের বাসিন্দা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউসির) গবেষণা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে টিটো ও তার বাবা মোশারফ হোসেন গ্রামের দক্ষিণ মাঠে আমন ধানের চারা রোপণ করছিলেন। দুপুর আড়াইটার দিকে বজ্রসহ প্রবলবৃষ্টিপাত শুরু হলে তারা বাড়ি ফেরার প্রস্ততি নেয়ার সময় হঠাৎ বাজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে টিটোর মৃত্যু হয়। আর মোশারফ হোসেন আহত হন। আহত মোশারফকে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন