আজঃ সোমবার ● ৮ই আষাঢ় ১৪৩৩ ● ২২শে জুন ২০২৬ ● ৬ই মুহাররম ১৪৪৮ ● সকাল ৮:০৯
শিরোনাম

By মুক্তি বার্তা

ঢাকা উদ্যান সংলগ্ন গলা কেটে হত্যার ঘটনা

নিউজ ডেস্কঃ ঢাকা উদ্যান সংলগ্ন একতা হাউজিং এলাকায় একজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এই ঘটনা ঘটে। নিহতের নাম শিরু (৪৫)। তার বাসা আদাবর থানার শেখেরটেক এলাকার ৮ নম্বরে।

নিহত শিরু বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতো। পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় থাকতো।

নিহতের ছেলে মো. মামুন বলেন, আমার বাবা কাজ শেষে বাসায় ফিরেছেন। তিনি বাসায় যাওয়ার সময় তার সঙ্গে আমার শেষ বার কথা হয়। এর কিছু সময় পরে একজন আমাকে ফোন দিয়ে জানালো আমার বাবাকে কারা যেন কুপিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তার সঙ্গে কারো শত্রুতা আছে বলে আমার জানা নেই।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ নিশ্চিত করে বলেন সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এই ঘটনায় এখনও কেউ আটক করা যায়নি, অভিযান চলছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন