আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● ভোর ৫:১১
শিরোনাম

By মুক্তি বার্তা

নব নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আনন্দ মিছিল

ফাইল ছবি

 

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় নব নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনন্দ মিছিল করেছে। বুধবার দুপুরে শহরের র সামনে থেকে এ আনন্দ মিছিলটি শুরু করা হয়। এ আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নব নির্বাচিত উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যশোর সড়কের ধনী প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলে উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমন হাসান রকি, যুগ্ম আহবায়ক জাকির হাসান, জাহিদ হাসান, ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু, যুগ্ম আহবায়ক এখলাসুর রহমান বাপ্পি, শোয়াইব আক্তার, ইমরান হোসেন শাকিল, শাকিল আহমেদ ও কলেজ শাখার আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক ও ইসমাইল হোসেনসহ শতাধিক ছাত্রদলের কর্মী সর্মথক অংশ নেয়।

উল্লেখ্য মঙ্গলবার সকাল ১১টায় নব নির্বাচিত ছাত্রদল নেতৃবৃন্দ পৌর শহরের ভাস্কর্য মোড়ে অনুষ্ঠিত সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এর পর তারা তারা আওয়ামীলীগের সন্ত্রাসীদের হাতে নিহত চৌগাছা সদর ইউনিয়নের বিএনপি নেতা শহীদ বশির আলী ও পৌর শহরের হুদাফতেপুর গ্রামের প্রয়াত বিএনপি নেতা শহীদ মকবুল হোসেনের কবর জিয়ারত করেন।

যশোর জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদদলের সভাপতি রাজিদুর রহমার সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপজেলা, পৌর ও কলেজ শাখার নব নির্বাচিত ছাত্রদল নেতৃবৃন্দদের নির্বাচিত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন