আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ৮:১৭
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছার সেই ভুয়া খালটির এখন কি হবে?

বর্ষার সময় সেই ভুয়া কালভার্ট- ছবি মুক্তি বার্তা

যশোরের চৌগাছার হায়াতপুর গ্রামে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) প্রকল্পের আওতায় শুকনো ঘুয়াখালী খালের মধ্যে নির্মাণ করা অপ্রয়োজনীয় সড়কবিহীন সেই কালভার্টটি বর্তমানে খুব বিপদে আছে! বৃষ্টির পানি কালভার্টের মাত্র দেড় ফিটের ড্রেন দিয়ে প্রবাহিত হতে না পেরে ভরাট করা মাটি ধ্বসিয়ে ভাসিয়ে নিয়ে গেছে। পানি বের না হতে পেরে ওই মাঠে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে।

দু’পাশে কোন রাস্তার অস্তিত্ব না থাকলেও ঘুয়াখালী খালের মধ্যে কালভার্টটি নির্মাণ করা হয়। গত ১২ জুলাই বিভিন্ন অনলাইনে এই নিয়ে প্রতিবেদন করে। এরপর কর্তৃপক্ষ কাজটিকে বৈধতা দিতে কালভার্টটির দুপাশে মাটি ভরাট করে।আজ মঙ্গলবার দুপুরের প্রবল বৃষ্টিতে একপাশের মাটি বৃষ্টির পানিতে ধ্বসে ভেসে যায়।

২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে ঘুয়াখালী নামের একটি শুকনো খালের উপর এই কালভার্ট নির্মান করা হয়। এক মিটার প্রস্থ ও ৫ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি নির্মানে দুই লাখ টাকা ব্যয় হয়।

পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল তখন বলেছিলেন, খালটির দুই পাশেই রাস্তা আছে। কৃষকদের সুবিধার কথা চিন্তা করেই ওই স্থানে একটি কালভার্ট নির্মানের জন্য প্রস্তাব পাঠানো হয়। সে মোতাবেক উপজেলা পরিষদ থেকে কালভার্ট নির্মাণ করা হয়েছে। পরে মাটি ভরাট করা হবে। তখন কৃষকদের উপকারে আসবে।

ফেসবুকে লাইক দিন