আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১১:৫৫
শিরোনাম

By মুক্তি বার্তা

পরিস্কার পরিচ্ছন্নতা এনে দেয় সুস্থ জীবন…এমপি শাহে আলম

ফাইল ছবি

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া বন্দর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি বলেন পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুস্থ জীবনের জন্য সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিজামউদ্দিন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, আ.মন্নান মৃধা ও সাইফুল ইসলাম শান্ত,পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ।

এসময় ব্যবসায়ীদের মাঝে হ্যান্ড স্যানেটাইজার ও সাবান বিতরণ করা হয়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন