আজঃ মঙ্গলবার ● ৩০শে আষাঢ় ১৪৩৩ ● ১৪ই জুলাই ২০২৬ ● ২৭শে মুহাররম ১৪৪৮ ● রাত ২:২৩
শিরোনাম

By মুক্তি বার্তা

ছোট ভাই হত্যা করলো বড় ভাইকে

শার্শা উপজেলার বেনাপোলে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।

বুধবার (২৯ জুলাই) সকালে বেনাপোলের কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। রাসেলকে কলোহের এক মুহুর্তে ছোট ভাই আমজেদ গুলি করে এবং তাতেই রাসেল নিহত হয়। এ ঘটনায় ছোট ভাই আমজাদ হোসেনকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে রাসেলের সঙ্গে তার ছোট ভাই আমজাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমজাদ ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাসেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাকুসহ আটক করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্রঃ জাগো নিউজ

ফেসবুকে লাইক দিন