আজঃ মঙ্গলবার ● ২৬শে ফাল্গুন ১৪৩২ ● ১০ই মার্চ ২০২৬ ● ২০শে রমযান ১৪৪৭ ● সকাল ৭:২৪
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় রাগিব নেহাল আইডিয়াল স্কুলের উদ্বোধন ও দোয়া মাহফিল

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় রাগিব আহসান নেহাল আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির প্রথম মিটিং ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় শহরের আ¤্রকাননপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসানের একমাত্র মৃত পুত্র রাগিব আহসানের নেহালের নামে প্রতিষ্ঠিত স্কুলের নবনির্মত অস্থায়ী ভবনে এই মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির নেতা শামীম রেজা আহমেদ কচির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সুপ্রীম কোর্টের আইনজীবি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসান।

অন্যান্যের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, চৌগাছা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম, মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান, শিক্ষক মামুন কবীর, ব্যবসায়ী হাসিবুল ইসলাম, মাসুদ রানা, সাংবাদিক শ্যামল দত্ত, স্কুলটির শিক্ষক সামাউল ইসলাম, রাব্বানী, জাহাঙ্গীর হোসেন, আনন্দ বিশ^াস, নাসরিন, সাধনা রাণি প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল কুদ্দুস।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন