আজঃ বুধবার ● ১১ই ভাদ্র ১৪৩৩ ● ২৬শে আগস্ট ২০২৬ ● ১১ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● ভোর ৫:৫৪
শিরোনাম

By মুক্তি বার্তা

চৌগাছায় দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় দেড় কেঁজি গাঁজাসহ শামীম আক্তার ওরফে রানা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ। সে চৌগাছা কারিকগরপাড়া গ্রামের বাসিন্দা চৌগাছা পৌর আওয়ামী সাধারণ সম্পাদক ও চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মাজিদের ছেলে বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব।
শনিবার দুপুর ২টার দিকে চৌগাছা শহরের মৃধাপাড়া মহিলা কলেজের সামনের চৌগাছা-মশেপুর সড়ক থেকে একটি মটরসাইকেলে বহনকালে মটরসাইকেল ও গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে চৌগাছা থানা পুলিশ।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের একটি দল চৌগাছা-মহেশপুর সড়কের মৃধাপাড়া মহিলা কলেজের সামনে থেকে একটি মটরসাইকেলে বহন করা অবস্থায় আটক করে।
এসময় রানার হেফাজতে থাকা মটরসাইকেলে ঝুলানো একটি প্যাকেটের মধ্যে দুটি পুটলিতে থাকা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন এ বিষয়ে চৌগাছা থানায় মাদক আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন