আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১০:৪৭
শিরোনাম

By মুক্তি বার্তা

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন যশোরের তিন নেতা

ফাইল ছবি

মুক্তি বার্তা ডেস্কঃ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন যশোরের তিন নেতা। এদের মধ্যে একজন প্রেসিডিয়াম সদস্য, একজন প্রচার সম্পাদক এবং অন্যজন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার ঘোষিত ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তারা স্থান পান। এর আগে গত বছর ২৩ নভেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঘোষিত কমিটিতে যশোরের ঝিকরগাছার সন্তান আনোয়ার হোসেনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মণিরামপুরের জয়দেব নন্দী পেয়েছেন প্রচার সম্পাদকের পদ। আর চৌগাছার অমিত কুমার বসু যুবলীগের সদস্য হয়েছেন।

আনোয়ার হোসেন যুবলীগের আগের কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে ছিলেন। আর জয়দেব নন্দী ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি। অমিত কুমার বসু এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি বর্তমানে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদকের দায়িত্বে আছেন।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন