আজঃ বুধবার ● ৩ পৌষ ১৪৩২ ● ১৭ই ডিসেম্বর ২০২৫ ● ২৪শে জমাদিউস-সানি ১৪৪৭ ● রাত ৩:০৫
শিরোনাম

By Editor/মুক্তি বার্তা

উজিরপুরে স্কুল লাইব্রেরী রুম থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরী রুম থেকে নৈশ প্রহরী রাসেল মল্লিকের (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৫ নভেম্বর রোববার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রাসেল রাতের বেলা পাহাড়া দেয়ার পাশাপাশি বিদ্যালয়ের লাইব্রেরী রুমেই ঘুমাতেন। তবে ১৫ নভেম্বর রোববার সকালে তার কোন সারাশব্দ না পেয়ে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ  স্কুলের লাইব্রেরী রুমের দরজা ভেঙে ভেতর থেকে নৈশপ্রহরী রাসেলের মৃতদেহ উদ্ধার করে। উজিরপুর মডেল থানার  ওসি জিয়াউল আহসান জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ প্রসঙ্গে নিহতের স্বজনরা জানিয়েছেন,ধামুরা গ্রামেই রাসেলের শ্বশুর বাড়ি। জমি ক্রয়ের জন্য শ্বশুর বাড়ির লোকজন তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। যা নিয়ে শ্বশুর পরিবারের সাথে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলেন রাসেল। এটাও তার মৃত্যুর কারণ হতে পারে বলে স্বজনদের অভিযোগ ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন