আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● ভোর ৫:৫০
শিরোনাম

By মুক্তি বার্তা

বরিশাল-বানারীপাড়া সড়কে  ট্রাক চাপায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেেষ প্রতিনিধিঃ বরিশাল-বানারীপাড়া সড়কের সাইনবোর্ড নামক স্থানর ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টায় বানারীপাড়াগামী মিনি ট্রাকটি এক পথচারী নারী(৭০)কে চাপাদেয়।এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দোকানের মধ্যে গিয়ে আটকে যায়।

এসময় দুটি দোকান ভেঙ্গে যায়।ঘটনা স্থলে আরো দুজন আহত হলেও অন্যান্যরা কোনভাবে প্রানে রক্ষাপায়। ট্রাক ড্রাইভারের পা ভেঙ্গে গেছে বলে জানাগেছে।

নিহত ওই নারী উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী বলে জানা গেছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন