আজঃ শনিবার ● ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ ● ১৩ই ডিসেম্বর ২০২৫ ● ২১শে জমাদিউস-সানি ১৪৪৭ ● সকাল ১১:৪৫
শিরোনাম

By মুক্তি বার্তা

উজিরপুরে জাল সনদে স্কুলে চাকরী: শিক্ষক ও নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জাল সনদ দিয়ে স্কুলে শিক্ষক পদে চাকরী নেয়ায়  সুরাইয়া ইসলাম বীনা নামের এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার উজিরপুর  মডেল থানায় মামলাটি দায়ের করেন  শের-ই-বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। মামলায় অভিযুক্ত শিক্ষিকা  সুরাইয়া ইসলাম বীনা একই সঙ্গে উজিরপুর পৌর সভার সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। জানা গেছে

মামলা দায়েরের পর আত্মগোপনে চলে গেছেন তিনি। বিষয়টি   নিশ্চিত করে উজিরপুর  মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউল আহসান বলেন, স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৪। মামলার পর অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে। এদিকে সুরাইয়া ইসলাম বীনার এ জালিয়াতির বিষয়টি  জানাজানি হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, একই উপজেলার আলাউদ্দিন আকনের মেয়ে সুরাইয়া ইসলাম ২০০৭ সালের তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার (রোল নং-৬১১৬০০২৬, রেজিষ্ট্রেশন নং-৭০১২২৭২) সনদ দিয়ে চাকরী গ্রহণ করেন। কিন্তু ২০ অক্টোবর সহকারী শিক্ষক (উদ্ভিদ বিজ্ঞান) সুরাইয়া ইসলামের শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করে স্কুল কর্তৃপক্ষ। তখন তার সনদের রোল ও রেজিস্ট্রেশন নাম্বারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর (এনটিআরসিএ) প্রত্যায়ন আসে আবুল হাসনাত মোঃ রাসেল, পিতা গোলাম হোসাইন।

সুরাইয়া ইসলামের জাল জালিয়াতির ঘটনা ধরা পড়লে ১৩ নভেম্বর শের-ই-বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুসারে ১৭ নভেম্বর   মঙ্গলবার মামলা দায়ের করেন প্রধান শিক্ষক।

প্রসঙ্গত, নিবন্ধনের সনদ জালিয়াতি করে সুরাইয়া ইসলাম ২০১২ সালের ২৮ মার্চ স্কুলে আবেদন করেন। ওই বছর ১৫ মে তাকে সহকারী শিক্ষক পদে তাকে নিয়োগ দেয়া হয়। ২০১২ সালের ১ নভেম্বর  তিনি এমপিভূক্ত হয়ে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত  দায়িত্ব পালন করে আসছিলেন।  এদিকে তার বিরুদ্ধে শিক্ষকতার চেয়ে রাজনীতিতে বেশী সময় দেওয়ারও অভিযোগ রয়েছে। তিনি মহিলা আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রীও বলে জানা গেছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন