আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ১২:৩০
শিরোনাম

By মুক্তি বার্তা

স্কুল খুলে দিয়ে বাচ্চাদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না-শেখ হাসিনা

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের দশম (মুজিববর্ষ উপলক্ষে বিশেষ) অধিবেশনে আজ বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী মন্তব্য করেন করোনাভাইরাস বা কোভিড-১৯ চলমান পরিস্থিতির মধ্যে দেশের স্কুল খুলে দেয়া ঝুঁকিপূর্ণ হবে। এজন্য সরকার স্কুল খুলে দিয়ে বাচ্চাদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না।

করোনার দ্বিতীয় ঢেউ দেশে আসতে শুরু করেছে জানিয়ে সংসদে প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের দেশেও আসতে শুরু করেছে। করোনা মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। ভ্যাকসিনের আগাম বুকিং দেয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের আরো বেশি প্রস্তুতি আছে জানিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে সচেতন থাকার এবং মাস্ক পরার আহ্বান জানান।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন