আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৫ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ৮:১০
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

বরিশালে চার পৌরসভা নির্বাচনে নৌকার কান্ডারী হলেন যারা

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে বরিশাল বিভাগের চার পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে বরিশাল বিভাগের চার পৌরসভার দলীয় প্রার্থী চূড়ান্ত ক রা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন  বোর্ডের   প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিভাগের ৪টি পৌরসভার নির্বাচনে (প্রথম ধাপ) মনোনীত প্রার্থীরা হলেন বরিশালের উজিরপুরে গিয়াস উদ্দিন বেপারী ও বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া,বরগুনার বেতাগীতে এ,বি. এম গোলাম কবির এবং পটুয়াখালীর কুয়াকাটায় আ. বারেক মোল্লা। নৌকার টিকিট পাওয়া এ চারজন বর্তমানেও মেয়রের দায়িত্ব পালন করছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন