আজঃ বুধবার ● ৩ পৌষ ১৪৩২ ● ১৭ই ডিসেম্বর ২০২৫ ● ২৪শে জমাদিউস-সানি ১৪৪৭ ● রাত ৩:৪৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

কবিতা- ভয়ের সেদিন

ফাইল ছবি

ভয়ের সেদিন
        কেয়ন ইমরান
৬ই ডিসেম্বর!
শুয়ে ছিনু আমি ঘরে,
বুটের খট্ খট্ শব্দে
ঘুম গেল মোর ভেঙে।
বাতায়ন খুলে দেখি
মশারোফ মিয়া,
হাজির হয়েছে ব্যাটা
মিলিটারি নিয়া।
মোদের বাড়ির চৌদিক ঘুরে
পছন্দ হ’ল ব্যাটার
আমাদেরই পিঁড়ে।
ঝম্ ঝম্ উঠে এসে
সজোরে মারলো
মোদের দ্বারে এক লাথি।
ভাবলাম, এবারই যায় কি নিভে
জীবনের বাতি!
ভয়ে কাঁপে মোর বুক
শুধু দুরু দুরু,
পাশে ছিল শুয়ে
ছোট বোন হিরু।
ওর কথা ভাবতেই
গায়ে এলো জ্বর,
না জানি কি করবে
ঐ পাকিস্তানী নর!
হঠাৎ দেখি দরজটা ভেঙে
ঢুকেছে দু’জন মোদেরই ঘরে,
ওদের ভয়ে কাঁথা মুড়ি দিয়ে
চুপচাপ থাকিলাম খাটের উপরে।
এদিক ওদিক খোঁজাখুঁজি করে
কিছুই না পেয়ে ওরা গেল যে ফিরে।
কিছুক্ষণ পরে আযান হাঁকিল
মোয়াজ্জিন মসজিদ থেকে।
ভয় ভাঙিল তখন,
বেরিয়ে এলাম ও ঘর থেকে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন