আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● বিকাল ৩:৩৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

একদিনের সফরে বরিশালে আইজিপি জেলা পুলিশের নতুন কার্যালয়সহ ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
একদিনের বরিশাল সফরে এসে জেলা পুলিশের নতুন কার্যালয়সহ ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পরে তিনি জেলা পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ নগরীর পলিটেকনিক রোডে ফিতা কেটে ৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে জেলা পুলিশের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন করেন। এর আগে তিনি ফলক উন্মোচন এবং বেলুন ও ফেস্টুন উড়ান।

এ সময় বরিশাল সিটি করেপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বরিশাল বিভাগের ছয় জেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে পৌঁছানোর পর তাকে পুলিশের একটি চৌকষদল সালাম ও অভিবাদন প্রদান করেন। উদ্বোধন শেষে দুপুরে জেলা পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জের ৬ জেলা ও মেট্রোপলিটনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে মতবিনিময় করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

এসময় তিনি পুলিশকে দেশ প্রেম,সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে  দায়িত্ব পালণের নির্দেশ দেন। পরে তিনি জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত প্রধান গেট ও পুলিশ অফিসার্স মেসের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন