By: মুক্তি বার্তা
বানারীপাড়ার সন্তান নৌবাহিনীর লেঃ কমান্ডার রেদোয়ান উল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিনে বিপুল পরিমান ইয়াবা ও রুপিসহ ৩ মিয়ানমার নাগরিক আটক
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার কৃতি সন্তান বাংলাদেশ নৌবাহিনীর লেঃ কমান্ডার মো. রেদোয়ান উল ইসলাম সৌরভের নেতৃত্বে টেকনাফের সেন্টমার্টিনে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা ও নগদ ৯ লাখ ৫১ হাজার রুপিসহ ৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে কোষ্টগার্ড। ৭ ডিসেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে থাকা কোষ্ট গার্ডের সেন্টমার্টিনের ষ্টেশন কমান্ডার রেদোয়ান উল ইসলাম সৌরভের নেতৃত্বে দুঃসাহসিক এ অভিযান পরিচালিত হয়। এসময় ট্রলার থেকে তিন মিয়ানমার নাগরিককে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা ও নগদ ৯ লাখ ৫১ হাজার রুপিসহ আটক করা হয়। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। প্রসঙ্গত বাংলাদেশ নৌবাহিনীর লেঃ কমান্ডার মো. রেদোয়ান উল ইসলাম সৌরভ বানারীপাড়ার বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সামসুল আলম মল্লিকের একমাত্র পুত্র। এদিকে বানারীপাড়ার কৃতি সন্তান নৌবাহিনীর লেঃ কমান্ডার মো. রেদোয়ান উল ইসলাম সৌরভের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে বিশাল এ সাফল্যে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার উত্তোরত্তর সাফল্য কামনা করেছেন।

