আজঃ শুক্রবার ● ২৬শে আষাঢ় ১৪৩৩ ● ১০ই জুলাই ২০২৬ ● ২৪শে মুহাররম ১৪৪৮ ● সকাল ৮:০৩
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল

ফাইল ছবি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ সকল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতুকে বাস্তবে রূপ দেয়ায় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যশোরের চৌগাছায় আনন্দ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেল শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাস্কর্য মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিলে নেতৃত্বৃ দেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ, সাজ্জাদ মল্লিক, স্বেচ্ছাসবেকলীগ নেতা আহসান হাবীব বাবু, বিএম উজ্জল হোসেন রনি, চৌগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন প্রমুখ।
অন্য নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ, সাংগঠনিক সম্পাদক মন্টু, সদস্য বাবু, ফুলসারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাবুদ্দীন সাবু, সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ম সম্পাদক তুষার, সাংগঠনিক সম্পাদক নূর আলম, জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শ্রী তপন কুমার, সম্পাদক তাশিকুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সম্পাদক শাহজান আলী ভুট্টো, স্বরূপদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, সেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন