By: মুক্তি বার্তা
তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের হৃদস্পন্দন…এমপি শাহে আলম
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন তৃণমূল কর্মীদের ত্যাগ-তিতিক্ষা,অদম্য সাহস,উদ্দীপনা ও মুজিব আদর্শ আওয়ামী লীগের মূল ভিত্তি। দলের দুঃসময়ে কর্মীরাই নেতা হয়ে দলের পতাকা উঁড়িয়ে রাখেন। কর্মীদের ত্যাগে গড়া আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে।
সাধারণ নেতা-কর্মী ও সমর্থক এবং সকল মানুষের কল্যানের কথা ভেবেই আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং দল পরিচালনা করছেন। কর্মীরাই দলের প্রাণ ও শক্তি। বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শনিবার ১২ ডিসেম্বর বিকেল ৪টায় সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠের সমাবেশটি এক সময় জন স্রোতে পরিণত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ড,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুব আইকন মো. নুরুল হুদা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দকাঠির ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মন্নান মৃধা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ, ভ্রাতীপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম কাজল।
মুবার্তা/এস/ই

