By: মুক্তি বার্তা
মুসলমানদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা- নেছারাবাদী
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনি
দেশে ইসলাম কায়েম করা যাবেনা।
ইসলাম কায়েম করতে হলে নিজেদেরকে ইসলাম ও নবীর প্রকৃত অনুসারী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ২৩ ডিসেম্বর বুধবার রাতে বরিশালের বানারীপাড়ার চাখার ও সলিয়াবাকপুর ইউনিয়ন মুছলিহীন ও চাখার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বয়ানে তিনি এসব কথা বলেন।
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়াজ ও দোয়া মাহফিলে বিশেষ আলোচক ছিলেন চাখার দরবার মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা এ.কে. এম সানাউল্লা নুরী। চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে অতিথি ছিলেন বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন,চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক হাওলাদার,উপজেলা মুছলিহীন সভাপতি ও পৌর কাউন্সিলর প্রভাষক এমাম হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কাওসার হোসেন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মহসিন সরদার ফরিদ,উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা,ছাত্রলীগ নেতা মমিনুল কবির মিঠুন প্রমুখ। আলোচনা শেষে আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর দেশ- জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনা করে দোয়া মোনাজাত করেন।
মুবার্তা/এস/ই

