আজঃ শনিবার ● ২৫শে আশ্বিন ১৪৩৩ ● ১০ই অক্টোবর ২০২৬ ● ২৮শে রবিউস-সানি ১৪৪৮ ● সকাল ৮:১৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছা নারায়নপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত

চৌগাছা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১০ নং নারায়নপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (বুন্দলীতলা-বাটিকামারি) কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল চারটায় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বর ফরজন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব চৌগাছার সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক অমেদুল ইসলাম, প্রভাষক আলমগীর হোসেন,মেম্বর মিজানুর রহমান দুদু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, উপজেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবুল আক্তার,সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আলমগীর হোসেন, প্রচার সম্পাদক হাসান আলী, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তারেক হোসেন, সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন