আজঃ মঙ্গলবার ● ২৮শে আশ্বিন ১৪৩৩ ● ১৩ই অক্টোবর ২০২৬ ● ১লা জমাদিউল-আউয়াল ১৪৪৮ ● বিকাল ৩:৩৪
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

ভাটার ট্রাক কেড়ে নিলো গৃহবধূর জীবন, কোলের ৮ মাসের কন্যা অক্ষত

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ভাটার ট্রাকের ধাক্কায় স্বামীর মটরসাইকেল থেকে সড়কে পড়ে নূর নাহার (২০) নামে এক সন্তানের জননী গৃহবধূর মৃত্যু হয়েছে।

সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে। এসময় গৃহবধূর কোলে থাকা ৮ মাস বয়সী কন্যা সন্তান অক্ষত ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার দুপুর ২টার সময় শশুরবাড়ি চাঁদপাড়া গ্রাম থেকে থেকে স্বামীর মটর সাইকেলে চড়ে বাবার বাড়ি সলুয়া গ্রামে যাওয়ার পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে পৌছালে শহরের তানজিলা অটো ব্রিকসের একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে মটরসাইকেল থেকে রাস্তায় সিটকে পড়ে ঘটনাস্থলেই নূর নাহারের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন