আজঃ শনিবার ● ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ৩০শে মে ২০২৬ ● ১১ই জিলহজ্জ ১৪৪৭ ● রাত ৪:৪৫
শিরোনাম

By: মুক্তি বার্তা

হাকিমপুর ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্য সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হাকিমপুর ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক অমেদুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবীর, কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন,সম্পাদক সুমন, যুগ্ম-সম্পাদক আসিফ আহমেদ, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, সহ দপ্তর সম্পাদক আক্তার হোসেন,পাতিবিলা ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান,সম্পাদক শাহজান আলী ভূট্টো,সদস্য জাফর হোসেন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান বকুল,জগদীশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তাশিকুল ইসলাম, মারুফ হাসান, শিপু,শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, শিপন,লিটন,আব্দুস সালাম প্রমুখ।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন