আজঃ মঙ্গলবার ● ৩ ভাদ্র ১৪৩৩ ● ১৮ই আগস্ট ২০২৬ ● ৪ঠা রবিউল-আউয়াল ১৪৪৮ ● সন্ধ্যা ৬:৪৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

চাখারে আদালতের আদেশ অমান্য করে ঘর তুলে সম্পত্তি  জবরদখলের দখলের অভিযোগ

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামে আদালতের আদেশ অমান্য করে সুলতান হোসেন নামের এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তিতে  ঘর তুলে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে টিন-কাঠের ছোট আারের একটি ঘর তোলা হয়।
জানা গেছে চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামের সুলতান হোসেনের ৩৯শতক পৈত্রিক সম্পত্তি  একই এলাকার আঃ সালাম,রেনু বেগম ও চম্পা বেগম মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছিল। এ বিষয়ে সুলতান হোসেন বরিশাল এডিএম কোর্টে তাদের বিবাদী করে ফৌজধারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা মতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখতে বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী ২৭ ডিসেম্বর  থানার উপ-পরিদর্শক মোঃ আওলাদ হোসেন আদালতে সূত্রে বর্ণিত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি -শৃঙ্খলা বজায় রাখতে পক্ষদ্বয়কে নোটিশ দেন।কিন্তু নোটিশ পাওয়ার পরেও আদালতের আদেশ অমান্য করে  ৮ জানুয়ারী শুক্রবার সকালে বিবাদী আঃ সালাম গং লোকজন নিয়ে  বিরোধপূর্ণ সেই সম্পত্তিতে টিন-কাঠের ছোট আকারের একটি  ঘর তুলে সম্পত্তি জবর দখলের চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে সুলতান হোসেন ও তার ভাইয়ের ছেলে মোতালেবকে প্রাণনাশসহ নানা ধরণের হুমকি-ধামকি  এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আওলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের আদালতের আদেশ মানতে বলে সর্তক করেন। এদিকে বিবাদীরা ওই সম্পত্তি তারা ক্রয়সূত্রে মালিক বলে দাবি করেন। অপরদিকে বাদী সুলতান হোসেন জানান আদেশ অবমাননার বিষয়ে তিনি আবারও আদালতের শরনাপন্ন হবেন।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন