আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ৪:৩৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় গোদ রোগের ওপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা (ভিডিও)

ফাইল ছবি

‍রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় ‘ গোদ রোগের যত্ন নিলে বিকলঙ্গতা থেকে মুক্তি মেলে’ স্লোগানকে সামনে রেখে উপজেলা পর্যায়ে গোদ রোগের ওপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম কবির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রিপন কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন লেপ্রা বাংলাদেশের অ্যাসেন্ড প্রকল্পের টিম লিডার ডাঃ ভিকারুন্নেসা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান,ইউপি চেয়ারম্যান খিজির সরদার,আঃ জলিল ঘরামী, শহিদুল ইসলাম ও রাহাদ আহম্মেদ ননী,সরকারী বানারীপাড়া  ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। ডাঃ দেবযানী বেপারী সভায় সঞ্চালনা করেন।
মুবার্তা/এস/ই‌

ফেসবুকে লাইক দিন