আজঃ শনিবার ● ১৪ই ভাদ্র ১৪৩৩ ● ২৯শে আগস্ট ২০২৬ ● ১৫ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● দুপুর ১:১৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন’র মনোনয়নপত্র দাখিল

ফাইল ছবি

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ঐতিহ্যবাহী ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জমানের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার ও পৌরসভার ২ নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান,সাবেক কাউন্সিলর রফিকুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম হায়দার,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,কেএম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জাকের পার্টির নেতা দীপু কবির হাওলাদার, বন্দর বাজারের

বিশিষ্ট ব্যবসায়ী তুষার আহম্মেদ মিজান,বাবর আলী, মাহবুবুর রহমান সোহেল,পনিরুল ইসলাম ও তানভীর আহম্মেদ বারেক,যুবলীগ নেতা স্বপন মাঝী,
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,ইউপি সদস্য রাজু,ছাত্রলীগ নেতা মনির হোসেন,সোহানুর রহমান নাঈম প্রমুখ।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন