আজঃ শনিবার ● ২৭শে আষাঢ় ১৪৩৩ ● ১১ই জুলাই ২০২৬ ● ২৪শে মুহাররম ১৪৪৮ ● রাত ২:৩০
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছার ধূলিয়ানী ইউনিয়নের নব নির্বাচিত সেচ্ছাসেবক লীগের কমিটির অভিষেক 

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসবক লীগ এর নব-নির্বাচিত ৪ নং ধূলিয়ানী ইউনিয়ন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২০ জানুয়ারী) বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ধূলিয়ানী ইউপির সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের সঞ্চালনায় ও মোফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলা শাখার সম্মানিত আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর সোহেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নারায়নপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য প্রভাষক অমেদুল ইসলাম, চৌগাছা পৌর কমিটির সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মন্টু মিয়া, সদস্য সুমন হোসেন, জগদীশপুর ইউনিয়নের সভাপতি শ্রী তপন কুমার, সদস্য অমরেশ কুমার, পাশাপোল ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান বাপ্পী, সহ-সভাপতি মনির হোসেন, নারায়ণপুর ইউনিয়নের সভাপতি মেসবাহ উদ্দীন ইটু, ফুলসারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাংগঠনিক সম্পাদক তুষার হোসেন, ধূলিয়ানী ইউনিয়নের নেতা মাষ্টার ফারুক হোসেন, মাষ্টার আব্দুল আলীম, ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ, আব্দুল্লাহ আল মাসুমসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন