Byঃ মুক্তি বার্তা
উজিরপুরে মন্দিরে দুঃসাহসিক চুরি: দেবীর মুকুটসহ ৩০ ভরি স্বর্নালঙ্কার লুট
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনি
সুশান্ত চক্রবর্তী জানান, গত রবিবার রাতে দেবীর পূজা দিয়ে মন্দিরের প্রধান গেটে তালা লাগিয়ে বাড়ি যান তিনি। সোমবার সকালে গেট খুলে দেবীর শরীরের অলংকার দেখেননি তিনি। খবর পেয়ে কমিটির নেতৃবৃন্দ এবং উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মন্দিরের কোন দরজা-জানালা ভাঙ্গা ছিল না। এমনকি মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরা চালু থাকলেও সেগুলো উল্টানো ছিল। এ প্রসঙ্গে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ঘটনাটি সুপরিকল্পিত। সন্দেহজনক আচরণের কারণে মন্দিরের পশ্চিম পাশের বাসিন্দা পরিমল ও উজ্জল নামে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মুবার্তা/এস/ই

