আজঃ শনিবার ● ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ ● ১৩ই ডিসেম্বর ২০২৫ ● ২১শে জমাদিউস-সানি ১৪৪৭ ● সকাল ৮:২৯
শিরোনাম

By: মুক্তি বার্তা

যশোরে ইসলামী যুব আন্দোলনের জেলা ৩য় যুব সম্মেলন অনুষ্ঠিত

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধিঃ আজ ৮ ফেব্রুয়ারি ২০২১’ইং রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হুসাইন এর পরিচালনায় যশোর জেলা কার্যালয়ে ৩য় জেলা যুব সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয় ।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) সংগ্রামী যুবনেতা মুফতি আব্দুল জলিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা শোয়াইব হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার নির্বাচনের নামে দেশের জনগণের সাথে প্রতারণা করছে, এভাবে একটি দেশ চলতে দেয়া যায় না। যুবসমাজের নৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার গুরু দায়িত্ব ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলদের নিতে হবে। নৈতিকতার প্রশ্নে দেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে তাই যুবসমাজকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাছাড়া রাজনৈতিক নেতারা যুবকদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করার ফলে যুব সমাজ আজ ধ্বংশের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবু যর, দপ্তর সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ,ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সহ সভাপতি মুফতি আব্দুল করিম, যুগ্ন সাধারন সম্পাদক খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, দফতর সম্পাদক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যের শেষে ২০১৯-২০ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২১-২২ সেশন এর কমিটি ঘোষণা করেন
১/ সভাপতি : মোঃকামরুজ্জামান ।
২/ সহ সভাপতি : মুফতী আব্দুল করিম।
৩/ সাধারণ সম্পাদক: মোঃ খাইরুল বাশার।

৪/ যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হুসাইন

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন