By: মুক্তি বার্তা
নৌকায় ভোট দিন বানারীপাড়া পৌরসভা হবে আলোকিত….এমপি শাহে আলম
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম বলেছেন স্বাধীনতা,মুক্তিযুদ্ধ,শান্তি,
বুধবার বিকালে মুজিব বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনিি এসব কথা বলেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর মতো তার সুযোগ্যা কন্যা প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বপ্ন দেখেন,দেখান এবং বাস্তবায়ন করতে জানেন। পৌরসভার ৩ নং ওয়ার্ডে আলহাজ্ব আঃ রব মৃধার মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন,উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা,ওয়াকার্সপার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম।


