আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● রাত ৮:৫৪
শিরোনাম

By মুক্তি বার্তা

সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

প্রতিকি ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসচাপায় শাহজালাল সার কারখানার প্রকৌশলী শহিদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। রোববার (০২ আগস্ট) দুপুরে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুলাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী প্রকৌশলীকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই নিহত হন।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন