আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ১১:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

বরিশালের তরুণ সাংবাদিক মুরাদ হোসেন আর নেই

ফাইল ছবি

রাহাদ সুমন,বরিশাল থেকে: বরিশালের সর্বজন প্রিয়ভাজন সদা হাস্যোজ্জ্বল সাংবাদিক মুরাদ হোসেন ইন্তেকাল করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ শুক্রবার বিকালে বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ( ইন্না…রাজিউন)

মুরাদ হোসেন  দৈনিক বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করে আসছিলেন। বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মুরাদ  এর আগে  দৈনিক আজকের বার্তাসহ আরও বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছিলেন। তার অকাল মৃত্যুতে বরিশালের মিডিয়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন