By: মুক্তি বার্তা
৭ই মার্চের ভাষণ উপলক্ষে চৌগাছা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আলোচনা সভা
চৌগাছা প্রতিনিধিঃ আগামীকাল ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে চৌগাছা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক কর্মসূচি সফল করার লক্ষে আজ শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মেহেদী মাসুদ চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষায়ক সম্পাদিকা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, দপ্তর সম্পাদক মাহাবুবুল আলম রিংকু, কৃষি বিষয়ক সম্পাদক শইদুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শামীম রেজা, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুল,উপ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলু, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও হাকিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবীর, ফুলসারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সোবহানুর রহমান বাবু,ফারুক আহম্মেদ কবীর,আওয়ামীলীগ নেতা শাহিনুর আলম,মোস্তাফা কামাল বিদ্যুৎ,মাহফিজুর ডহমান ঢেভিড, সোহরাব হোসেন টাইগার।উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু,উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল করিম, ইকবাল হোসেন, রুবেল হুসাইন, সারজান দেওয়ান, আরিফ হোসেন,সাইফুল ইসলাম,সোহেল রানা, শোভন দেওয়ান,আশিকুর রহমান,মোস্তাফিজুর রহমান সুমন,ইমরান সহ প্রমুখ।
মুবার্তা/এস/ই

