By: মুক্তি বার্তা
বরিশাল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠনস্বপন খন্দকার সভাপতি রফিকুল ইসলাম সম্পাদক
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর নেতৃত্বে স্বপন খন্দকার ও রফিকুল ইসলাম। আজ শনিবার (১৩ মার্চ) কুয়াকাটায় হোটেল সি-ভিউতে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিতে সিনিয়র সাংবাদিক স্বপন খন্দকারকে সভাপতি ও কালের কণ্ঠের বরিশাল অফিস প্রধান রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি নিবার্চন করা হয়।
এ ছাড়া বিধান সরকারকে সহ-সভাপতি, কাওছার হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, খান রফিককে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আলী খান জসিমকে কোষাধ্যক্ষ ও মুশফিক সৌরভকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
এর আগে হোটেল সি ভিউতে সংগঠনটির দি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জি। এ সময় সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল আলম খান স্বপন। এদিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দকে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মুবার্তা/এস/ই

