আজঃ বুধবার ● ৩ পৌষ ১৪৩২ ● ১৭ই ডিসেম্বর ২০২৫ ● ২৪শে জমাদিউস-সানি ১৪৪৭ ● রাত ৩:২৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর উপহার বরিশাল-ঢাকা রুটে রাষ্ট্রীয় পতাকাবাহি বিমান ফ্লাইট ফের চালু

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥  টানা ১ বছর পর বরিশাল-ঢাকা রুটে রাষ্ট্রীয় পতাকাবাহি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে। ২৬ মার্চ  শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিক ও নতুন বিমান ‘শ্বেত বলাকা’ যাত্রী নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে বরিশাল-ঢাকা রুটে বিমানের ফ্লাইটের এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ জহিদ ফারুক শামীম-এমপি। ফিতা কেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জহিদ ফারুক শামীম-এমপি  বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী  ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। প্রথমেই  প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল,বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক , বাংলাদেশ ক্রিকেট  বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, বিমানের বরিশালের ম্যানেজার প্রশান্ত কুমার প্রমুখ।  উল্লেখ্য বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন  পরীবিক্ষণ কমিটির আহবায়ক  আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ বরিশালে জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইট চালুর দাবি জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালে বিষয়টি বিমান চলাচল মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষকে দিক নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে  বাংলাদেশ বিমানের নবনিযুক্ত ববস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল সংশ্লিষ্ট পরিচালক ও কর্মতর্দাদের নিয়ে বৈঠক করে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন থেকে বরিশালে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রসঙ্গত  করোনা সংকটের কারণে গত বছর ২১ মার্চ থেকে সারা দেশের সাথে বরিশালেও ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান। পরবর্তীতে গত বছর জুনের প্রথম সপ্তাহ থেকে বরিশাল, রাজশাহী ও কক্সবাজার বাদে অন্যসব বিভাগে পরিসেবা চালু করে বিমান। তবে বেসরকারী ‘নভোএয়ার’ ও ‘ইউএস বাংলা এয়ারলাইন্স’ বরিশালে জুনের প্রথমভাগ থেকেই দিনে একটি এবং পরে দুটি করে ফ্লাইট চালু করে বরিশাল সেক্টরে। তবে বেসরকারি  এ বিমানে যাত্রীদের বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। উড়োজাহাজ সংকটের কথা বলে প্রথমে শীতকালীন সময়সূচিতে ও পরে মার্চের শেষভাগ থেকে গ্রীষ্মকালীন সময়সূচিতে বরিশালসহ সব বিভাগে ফ্লাইট চালু করার কথা বলে আসছিল বিমানের দায়িত্বশীল মহল। ইতোমধ্যে বিমান বহরে থাকা দুটি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়োজাহাজের সাথে কানাডা থেকে নতুন আরও ৩টি জাহাজ যুক্ত হয়েছে। ফলে বিমান বহরে অভ্যন্তরীণ যোগাযোগে ৫টি উড়োজাহাজ থাকলেও রহস্যজনক কারণে বরিশাল ও রাজশাহীতে জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্প্রতি। এমনকি এ দু’টি বিভাগকে বাদ দিয়েই গ্রীষ্মকালীন সময়সূচিও তৈরী করেছিল বিমান। অবশেষে জাতীয় পতাকাবাহী বিমান চালুর মধ্য দিয়ে বরিশালবাসীর দাবি পূরণ হল।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন