আজঃ মঙ্গলবার ● ৩০শে আষাঢ় ১৪৩৩ ● ১৪ই জুলাই ২০২৬ ● ২৮শে মুহাররম ১৪৪৮ ● দুপুর ২:১৩
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় শহীদ আ.রব সেরনিয়াবাতের জন্মশত বার্ষিকী উদযাপন

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় কৃষককুলের নয়নের মনি সাবেক মন্ত্রী শহীদ আ.রব সেরনিয়াবাতের জন্মশত বার্ষিকী উদয়াপন করা হয়েছে। ২৮ মার্চ রোববার সকালে উপজেলার সলিয়াবাকপুরে শহীদ আ. রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এ জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আ.রব সেরিনয়াবাত স্মৃতি পরিষদের উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান মিলন,সলিয়াবাকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান,আওয়ামী লীগ নেতা শাখওয়াত হোসেন,চট্রগ্রাম ইপিজেড শ্রমিকলীগ নেতা মানিক হাওলাদার,যুবলীগ নেতা ফায়জুল হক,ছাত্রলীগ নেতা সালমান ইমন,রাজু আহম্মেদ,রাব্বি হাওলাদার প্রমুখ। শহীদ আ.রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদের উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান মিলন জানান,বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরার দিকনির্দেশনায় সাবেক মন্ত্রী শহীদ আ.রব সেরনিয়াবাতের জন্মশত বার্ষিকী উদয়াপন করা হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন