By: মুক্তি বার্তা
হাইকোর্টে সস্ত্রীক আগাম জামিন পেলেন পিরোজপুরের পৌর মেয়র মালেক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম এ আউয়ালের ভাই পিরোজপুর পৌরসভার বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করে গত ১৮ মার্চ বরিশালে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। এছাড়া একই দিন জালিয়াতির মাধ্যমে পৌরসভায় জনবল নিয়োগ দেওয়ার অভিযোগে মেয়র হাবিবুর রহমান মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম বাতেন, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচিব মাসুদ আলম এবং নিয়োগ পাওয়া ব্যক্তিসহ মোট ২২ জনকে আসামি করে বিরুদ্ধে পৃথক একটি মামলা করা হয়। দুই মামলায় মেয়র হাবিবুর রহমান মালেক এবং এক মামলায় তার স্ত্রী হাইকোর্টে জামিনের আবেদন করেন। প্রসঙ্গত উল্লেখ্য পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেকের বড় ভাই পিরোজপুর-১( পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালও সস্ত্রীক দুর্নীতি মামলার আসামী। এ দম্পতিও জামিনে রয়েছেন।
মুবার্তা/এস/ই

