আজঃ শনিবার ● ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ ● ১৩ই ডিসেম্বর ২০২৫ ● ২১শে জমাদিউস-সানি ১৪৪৭ ● সকাল ১১:৩৪
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছা উপজেলা চত্ত্বর হতে আবারও মোটরসাইকেল চুরি

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্ত্বর হতে আবারও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১ টার দিকে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয় বলে জানা গেছে।

চৌগাছা পৌর সদরের নিরিবিলিপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আব্দুস সালাম জমি রেজিষ্ট্রি সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদে যান। বেলা ১১ টার দিকে তার ব্যবহৃত একটি লাল রঙের ১৩৫ সিসি ডিসকভারী মোটরসাইকেল যার নম্বর যশোর ল-১১-২৩১৩ সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে রেখে অফিসের ভিতরে কাজে যান। ১৫ মিনিট সেখানে অপেক্ষা করে বাইরে এসে দেখতে পাই তার মোটরসাইকেল নেই। বিষয়টি জানাজানি হলে সকলে হতবাক হয়ে যায়। একদিকে উপজেলা পরিষদের অভ্যান্তরে উন্নয়ন মেলা চলছে, অন্যদিকে অফিসে নানা ধরনের মানুষের আনাগোনা, আবার গোটা উপজেলা পরিষদ সিসি ক্যামেরার আওতায়, তার ভিতর হতে চোরচক্র কিভাবে মোটরসাইকেল চুরি করে এ নিয়ে সকলের মাঝে এক ধরনের কৌতুহলের সৃষ্টি হয়।

পরবর্তীতে উপজেলা ই-সেবা কেন্দ্রে দায়িত্বে থাকা তপু রায়হান সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত হন। তিনি বলেন, দুটি ছেলে মোটরসাইকেল চুরির সাথে জড়িত বলে সিসি ক্যামেরায় দেখা গেছে। প্রথম চোরটি মোটরসাইকেলের তালা খোলে এবং দ্বিতীয় চোর মোটরসাইকেলে রাখা হেলমেট পরে স্টার্ট দিয়ে অত্যান্ত স্বাভাবিক ভাবে চলে যায়।

ভুক্তভোগী আব্দুস সালাম জানান, মাত্র ১৫ মিনিটের ভিতরে চোরেরা মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙ্গে বাইকে রাখা আমার হেলমেট মাথায় দিয়ে চলে যায়। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন