আজঃ রবিবার ● ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ ● ৩১শে মে ২০২৬ ● ১৩ই জিলহজ্জ ১৪৪৭ ● বিকাল ৩:২১
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় লকডাউন কার্যকর করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমন রোধে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিশাত শারমিন,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম কবির হাসান,ওসি মোঃ হেলাল উদ্দিন,
আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী,রাহাদ আহম্মেদ ননী ও সাইফুল ইসলাম শান্ত,,পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফী প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য স্বপন মাঝি প্রমুখ। সভায় করোনা সংক্রমণ রোধে লকডাউন শতভাগ কার্যকর করতে ও নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং পণ্য সামগ্রীর সংকট সৃষ্টি করে অধিক মূল্যে বিক্রি রোধকল্পে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে ইউএনও রিপন কুমার সাহা আহবান জানান। এসময়  তিনি মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার মনিটরিংয়ের কথাও জানান।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন