আজঃ সোমবার ● ১৬ই ভাদ্র ১৪৩৩ ● ৩১শে আগস্ট ২০২৬ ● ১৭ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সন্ধ্যা ৭:১৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

নান্দাইলে লকডাউন প্রত্যাহারের দাবিতে ব্যাবসায়ীদের বিক্ষোভ

ফাইল ছবি

ফরিদ মিয়া  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: 
ময়মনসিংহের নান্দাইলে লকডাউন প্রত্যাহারের দাবিতে ব্যাবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে নান্দাইল বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিলটি বের করেন।
মিছিলটি  নান্দাইল বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ  চত্তরে এসে অবস্থান নেয়। এ সময় বিক্ষোবকারীদের ধৈর্য ধারণ করতে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র মো: রফিক উদ্দিন ভূইয়া।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, প্রশাসনের লোক ছোট বড় সব ব্যবসায়ীদের যখন তখন দৌঁড়ায়, লাঞ্ছিত করে ও অর্থ জরিমানা করে। লকডাউনের কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছে। অবিলম্বে  তারা লকডাউন প্রত্যাহারের দাবি জানান।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন