আজঃ বৃহস্পতিবার ● ১২ই ভাদ্র ১৪৩৩ ● ২৭শে আগস্ট ২০২৬ ● ১৩ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সন্ধ্যা ৬:৫৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় মাদকসেবীকে মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদন্ড

ফাইল ছবি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মোবাইল কোর্টে রাসেল সিকদার (৩০) নামের এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২৬ ধারায় এ সাজা দেন। এর আগে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রাম থেকে ৬ গ্রাম গাঁজাসহ রাসেলকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের মো. হাসেম সিকদারের ছেলে। ওই দিন দুপুরেই তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন