আজঃ শুক্রবার ● ১৩ই ভাদ্র ১৪৩৩ ● ২৮শে আগস্ট ২০২৬ ● ১৪ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ১১:৫২
শিরোনাম

By: মুক্তি বার্তা

নান্দাইলে ৪ নারী সহ ১৪জন গ্রেফতার

ফাইল ছবি

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ সোমবার ১২/০৪/২০২১ তারিখে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের নেতৃত্বে জি.আর পরোয়ানায় ১২ জন, সি. আর পরোয়ানায় ০১ জন এবং অন্যান্য মামলায় ০১ জন সহ মোট ১৪ জন আসামী গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, দীর্ঘদিন ধরে উক্ত আসামীরা বিজ্ঞ আদালতে হাজির না হয়ে পলাতক ছিল। এদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানা সুনিদিষ্ট মামলা রয়েছে।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন