নান্দাইল ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মালয়েশিয়া বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এমডি মামুন বিন আব্দুল মান্নান শুক্রবার (১৬ই এপ্রিল) এতিম ও হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে সদকা হিসাবে গরুর গোশত বিতরণ করেন।
এমডি মামুন বিন আব্দুল মান্নান জানান, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের আশু রোগমুক্তি কামনায় তিনি এই আয়োজন করেছেন।
উপজেলার উত্তর বানাইল নিজ গ্রামে বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে তিন শতাধিক এতিম ও হতদরিদ্র প্রত্যেক পরিবারকে হাফ কেজি করে গরুর গোস্তের প্যাকেট প্রদান করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মুবার্তা/এস/ই