আজঃ শনিবার ● ২৭শে আষাঢ় ১৪৩৩ ● ১১ই জুলাই ২০২৬ ● ২৪শে মুহাররম ১৪৪৮ ● রাত ১২:১০
শিরোনাম

By মুক্তি বার্তা

নেপালে ভূমিধ্বসে ১০ জন নিহত

মধ্য নেপালের সিন্ধুপালচোক জেলার মেলামচিতে ভূমিধ্বসের ঘটনা ঘটে। নেপালের এই ভূমিধসে কয়েকজন ভারতীয় নাগরিকসহ কমপক্ষে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

সোমবারে সকালের এই ঘটনার পরে এই নিয়ে চলতি প্রকৃতিক দুর্যোগে ১৯৩ জনের মৃত্যু হয়। ১০ নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- ভারতের রাজেন্দ্র চৌর্যসিয়া (৪২), প্রদীপ চৌরাসিয়া (৩৫) ও রাজেশ চৌধুরী (২১), বিক্রম সিং (২৫), মনবাহাদুর রুম্বা (২৫), সিমন ঘালান (২০), শিববলাক ধামি (২২) এবং সোনম লামা (১৭)।

রয়টার্সকে নেপাল সরকারের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, উদ্ধারকারীরা কাদা মাটি সরিয়ে ৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা এবং ব্যবস্থা বিভাগের প্রধান জানারধান গৌতম জানান, চলতি বছর দেশটিতে মৌসুমি বৃষ্টি, বন্যা, বজ্রপাতে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫৭ জন।

ফেসবুকে লাইক দিন