আজঃ শুক্রবার ● ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ ● ১২ই ডিসেম্বর ২০২৫ ● ১৯শে জমাদিউস-সানি ১৪৪৭ ● রাত ১:৫২
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছায় পুষ্টি সপ্তাহে ইয়াতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

ফাইল ছবি

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার তিনটি ইয়াতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ইয়াতিমখানাগুলির পরিচালক ও শিক্ষকদের হাতে এই সামগ্রী হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলামসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ইয়াতিমখানা তিনটির পরিচালক-শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি জানান জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার রেজিষ্ট্রেশনকৃত তিনটি ইয়াতিমখানা ফুলসারা হাফেজিয়া মাদরাসা ও ইয়াতিমখানা, বর্ণিশাহাপুর ইসলামিয়া ইয়াতিমখানা এবং মাধবপুর মুসলিম ইয়াতিমখানায় এই ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও বিকালে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মধ্যে ইফতারী প্রদান করা হবে।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ৩৫টি করে ডিম, ১০ কেজি করে মুরগি, ৪ কেজি করে তেল ছাড়াও বিভিন্ন প্রকারের সবজি ও মসলা প্রদান করা হয়।

মুবার্তা/এস/ই

 

ফেসবুকে লাইক দিন