আজঃ সোমবার ● ১৬ই ভাদ্র ১৪৩৩ ● ৩১শে আগস্ট ২০২৬ ● ১৭ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● দুপুর ১২:৩৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় ব্যবসায়ী গোলাম মোস্তফা ইন্তেকাল

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির  সাবেক সভাপতি মাঈনুদ্দিন মিয়ার মেজ ভাই  ব্যবসায়ী গোলাম মোস্তফা  (৬৫) ৯ মে রোববার ভোর ৪টা ১০ মিনিটে সাভারে একটি হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে চিকিৎসাধিন অবস্থায়  ইন্তেকাল করেন ( ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম গোলাম মোস্তফা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি ও  বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের ফুফাতো ভাই এবং   ইন্ডিপেন্ডেন্ট  টিভি চ্যানেলের যশোর ব্যুরো প্রধান এএইচএম জিয়াউল হক পলাশের মামা। ওই দিন বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের বাড়ির উঠানে  জানাজা শেষে রাত সাড়ে ১০টায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জানিয়েছেন।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন