আজঃ সোমবার ● ১৬ই ভাদ্র ১৪৩৩ ● ৩১শে আগস্ট ২০২৬ ● ১৭ই রবিউল-আউয়াল ১৪৪৮ ● সকাল ১০:৪২
শিরোনাম

By: মুক্তি বার্তা

টেকনাফে ইয়াবা নিয়ে মহিলাসহ আটক ৪

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে।
আটক আসামীরা হলেন, টেকনাফ রঙ্গীখালী এলাকার মৃত আবুল হোছাইনের ছেলে মো. দেলোয়ার হোছাইন (২৫), মো. আনোয়ার হোছাইন (২৮), উলুচামারী এলকার সেলিমের মেয়ে ছমিরা আক্তার (২৪) ও জামাল হোসেনের ছেলে শাহ আলম (২৮)।
রোববার (২৩ মে) দুপুরে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, রোববার (২৩ মে) দিবাগত রাতে টেকনাফ হ্নীলা ইউপিস্থ রঙ্গীখালী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।  এসময় তাদের কাছ থেকে ১০,০০০ (দশ হাজার) পিচ ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন