আজঃ শনিবার ● ২৫শে আশ্বিন ১৪৩৩ ● ১০ই অক্টোবর ২০২৬ ● ২৮শে রবিউস-সানি ১৪৪৮ ● দুপুর ১:৫৭
শিরোনাম

BY: মুক্তি বার্তা

বানারীপাড়ায় ইটবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

ফাইল ছবি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায়  ইটবাহী ট্রলির চাপায় সানি (১৮) নামের এক হেলপার নিহত হয়েছে। ২৫ মে সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষ্মণকাঠি গ্রামে কেএসবি ইটের ভাটা থেকে ইট বোঝাই করে ট্রলি রাস্তায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রলির হেলপার সানি ট্রলির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা সানি উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ট্রলির চালক শামিম অক্ষত রয়েছেন। সানি  উপজেলার সলিয়াবাকপুর গ্রামের হতদরিদ্র আ. হালিমের ছেলে। তার মর্মান্তিক এ মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া  জেলা প্রশাসকের অনুমতিক্রমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন